প্রবিএ আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি বন্ধ

- মঙ্গলবার, ৯ আগস্ট,২০২২
পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন,পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন,সরকারি ছুটি থাকায় বন্দরের ভেতরের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বুধবারন সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টর ওসি বদিউজ্জামান বলেন, দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]