1. mahadihasaninc@gmail.com : admin :
অভয়নগরে ট্রেনের ধাক্কায় অবসর স্কুল শিক্ষকের মৃত্যু - alifnews-tv.com
July 28, 2026, 1:45 pm

অভয়নগরে ট্রেনের ধাক্কায় অবসর স্কুল শিক্ষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 468 Time View

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার :

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে অবসরপ্রাপ্ত একজন স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত করুণা কান্তি মন্ডল যশোরের মণিরামপুর উপজেলার আলীপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে সরদার মিল এলাকায় একজন বৃদ্ধ রেললাইনে হাঁটছিলেন। এ সময় যশোরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ছেলে গৌর কান্তি মন্ডল জানান, তার বাবা মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসর গ্রহণের পর মানসিক রোগে আক্রান্ত হয়ে কয়েকবার নিখোঁজ হয়েছেন তিনি।
শনিবার সকাল ৭ টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১২ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি বাবা মারা গেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় আঘাতপ্রাপ্ত বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। 

এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০ টার দিকে যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।      

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST