1. ra7665785@gmail.com : admin :
৩৫ বছর ৯ মাসের শিক্ষকতা জীবনের অবসান, আনন্দ কুমার মল্লিককে বিদায় সংবর্ধনা - alifnews-tv.com
October 20, 2026, 8:44 am

৩৫ বছর ৯ মাসের শিক্ষকতা জীবনের অবসান, আনন্দ কুমার মল্লিককে বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 29 Time View

 

আবুজার গিফারী, স্টাফ রিপোর্টার।

যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটী ইউনিয়নের ডহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনন্দ কুমার মল্লিকের ৩৫ বছর ৯ মাস ৫ দিনের শিক্ষকতা জীবনের অবসান উপলক্ষে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক শিক্ষক মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মুরাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিমা সরকার।

প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। দীর্ঘ কর্মজীবনে আনন্দ কুমার মল্লিক অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন। তাঁর অভিজ্ঞতা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।

সভাপতি মকবুল হোসেন বলেন, একজন শিক্ষক অবসরে গেলেও তাঁর কর্ম, আদর্শ ও স্মৃতি কখনো মুছে যায় না। আনন্দ কুমার মল্লিকের দীর্ঘদিনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল চন্দ্র সরকার, মোঃ জহির উদ্দিন, পলাশ কান্তি হালদার, নম্র কুমার মণ্ডল, মোঃ হারুন উর রশিদ ও মোছাঃ তানিয়া আক্তার। এ ছাড়া বেতীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান শহীদ, শিক্ষক আমানুল্লাহ আমান, দীন মোহাম্মদ ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, আবু হাসান, হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সহকর্মীরা আনন্দ কুমার মল্লিকের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর সুস্থতা, সুখ ও শান্তিময় অবসরজীবন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST