1. ra7665785@gmail.com : admin :
মায়ানমারে পাচারের পথে তজুমদ্দিনে ৮ টন ইউরিয়া জব্দ, পালাল পাচারকারীরা - alifnews-tv.com
September 11, 2026, 11:20 pm

মায়ানমারে পাচারের পথে তজুমদ্দিনে ৮ টন ইউরিয়া জব্দ, পালাল পাচারকারীরা

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026
  • 20 Time View

 

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৮ হাজার কেজি (১৬০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্ট গার্ড স্টেশন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST