1. mahadihasaninc@gmail.com : admin :
রামুতে পুলিশের অভিযানে ১ লাখ ৪ হাজার ইয়াবা উদ্ধার, বৃদ্ধা গ্রেফতার - alifnews-tv.com
May 11, 2026, 8:37 pm

রামুতে পুলিশের অভিযানে ১ লাখ ৪ হাজার ইয়াবা উদ্ধার, বৃদ্ধা গ্রেফতার

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 223 Time View

কক্সবাজারের রামুতে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ২৮ মার্চ ২০২৬ খ্রিঃ বিকাল ৩টা ৩০ মিনিটে রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানটি রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় পরিচালিত হয়।
এসময় মৃত আক্তার কামালের বাড়িতে তল্লাশি চালিয়ে বসত ঘরের খাটের নিচ থেকে ১,০৪,০০০ (এক লক্ষ চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে ওই বাড়ি থেকে মাবিয়া বেগম প্রকাশ আমেনা (৬৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আক্তার কামালের স্ত্রী এবং মৃত ফকির মোহাম্মদ ও মৃত মরিয়ম খাতুনের কন্যা।
গ্রেফতারকৃত আসামি মৌলভীপাড়া, ৭নং ওয়ার্ড, জোয়ারিয়ানালা ইউনিয়ন, রামু থানা, কক্সবাজার জেলার বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST