1. ra7665785@gmail.com : admin :
কালীগঞ্জ বাস টার্মিনালে অভিযান: ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব - alifnews-tv.com
September 11, 2026, 9:49 pm

কালীগঞ্জ বাস টার্মিনালে অভিযান: ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব

মোঃ রানা আহমেদ
  • Update Time : Friday, September 4, 2026
  • 32 Time View

 

মোঃ রানা আহমেদ :

ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।

র‍্যাব-৬, সিপিসি-২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাস টার্মিনালের ভেতরে মামুন কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় অপেক্ষমান দুইটি বাসের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সবুজ রঙের স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST