1. mahadihasaninc@gmail.com : admin :
খুলনায় দুর্বৃত্তের গুলিতে কিশোরী আহত - alifnews-tv.com
July 28, 2026, 9:55 am

খুলনায় দুর্বৃত্তের গুলিতে কিশোরী আহত

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 108 Time View

জেলা প্রতিনিধি, খুলনা:

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে ইতি (১৭) নামের স্কুলশিক্ষার্থী আহত হয়েছেন। আজ শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যার দিকে ইতি তার বাড়ির সামনে ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত তিন জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়

খুলনা থানার এসআই আব্দুস সাত্তার বলেন, আহত ইতি বাড়ির সমনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে লবনচরা থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST