1. mahadihasaninc@gmail.com : admin :
দৈনিক লিখনী সংবাদ পরিবারের সুন্দরবন ভ্রমণ সম্পন্ন - alifnews-tv.com
July 28, 2026, 9:54 am

দৈনিক লিখনী সংবাদ পরিবারের সুন্দরবন ভ্রমণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2026
  • 190 Time View

কয়রা প্রতিনিধি:

দৈনিক লিখনী সংবাদ পরিবারের উদ্যোগে ৩ জুলাই ২০২৬, শুক্রবার এক আনন্দঘন পরিবেশে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে একটি প্রীতি ভ্রমণের আয়োজন করা হয়।
ভ্রমণে উপস্থিত ছিলেন দৈনিক লিখনী সংবাদ-এর সম্মানিত সম্পাদক ও প্রকাশক ও আলিফ মিডিয়ার চেয়ারম্যান রানা আহমেদ, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মাহমুদুল হাসান সোহেল, কয়রা উপজেলা প্রতিনিধি আসাদুল হক, পাইকগাছা উপজেলা প্রতিনিধি ইমরান মল্লিক, ডা. শাহাদাত হোসেনসহ লিখনী সংবাদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
দিনব্যাপী এ ভ্রমণে অংশগ্রহণকারীরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন মতবিনিময় করেন। এ সময় সুন্দরবনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও লিখনী সংবাদ পরিবারের পক্ষ থেকে এ ধরনের গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST