1. ra7665785@gmail.com : admin :
যশোরের শংকরপুরে র‍্যাবের অভিযান: ১৮৫ বোতল কাশির সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক - alifnews-tv.com
September 12, 2026, 10:22 pm

যশোরের শংকরপুরে র‍্যাবের অভিযান: ১৮৫ বোতল কাশির সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 71 Time View

 

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে যশোরে আবারও বড় সাফল্য পেল র‍্যাব ৬ যশোর । যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫ বোতল Wincerex এবং ৮০ বোতল Eskuf কাশির সিরাপসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল ।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল যশোর সদরের শংকরপুর জমাদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:
১)মোঃ মশিউল আলম (৫৫) – পিতা: মৃত তফসিল উদ্দিন
২) মোছাঃ আকলিমা খাতুন (৪৩)- পিতা: আজিবর রহমান
উভয়ের স্থায়ী ঠিকানা: শংকরপুর জমাদারপাড়া, থানা: কোতোয়ালী মডেল, জেলা- যশোর।
উদ্ধারকৃত মাদকদ্রব্য:
অভিযানে তাদের কাছ থেকে মোট ১৮৫ বোতল অবৈধ কাশির সিরাপ জব্দ করা হয়। এর মধ্যে ১০৫ বোতল Wincerex এবং ৮০ বোতল Eskuf সিরাপ রয়েছে। র‍্যাবের ধারণা, এই সিরাপগুলো নেশা হিসেবে যুব সমাজের কাছে বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স বলেন, “মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান নিয়মিতভাবে চলছে এবং চলবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের মাদক কারবারের তথ্য র‍্যাবকে জানানোর আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST