নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা):
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ জনাব আমিনুল ইসলাম লস্কর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের মতামত শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে উপস্থিত নেতারা বলেন, জনগণের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও প্রার্থীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেন।