1. mahadihasaninc@gmail.com : admin :
সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক - alifnews-tv.com
July 28, 2026, 9:55 am

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 25 Time View

আছাদুল হক, কয়রা প্রতিনিধি,

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও মাছ ও কাঁকড়া ধরার অপরাধে দুই জেলাকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাকড়া, ও ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম।

জব্দ করেছে। শুক্রবার (১৭ই জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা থেকে তাদেরকে আটক করেন।
আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার দুই নাম্বার কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ।

জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষণ ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অন্য ব্যক্তিরা নদীতে লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দিন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন হোসেন বাদী হয়ে বন আইনের মামলা দায়ের করেছে।

আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়া শব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST