1. mahadihasaninc@gmail.com : admin :
বৈরী আবহাওয়ায় সাপ ও ক্ষতিকর প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন এস এম আমিনুল ইসলাম - alifnews-tv.com
July 28, 2026, 11:16 am

বৈরী আবহাওয়ায় সাপ ও ক্ষতিকর প্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন এস এম আমিনুল ইসলাম

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 36 Time View

পাইকগাছা প্রতিনিধি:
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় সাপসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর উপদ্রব বেড়ে যাওয়ায় সর্বস্তরের মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব এস এম আমিনুল ইসলাম।
তিনি বলেন, বর্ষাকালে জলাবদ্ধতা ও বন্যার কারণে সাপসহ বিভিন্ন বিষধর প্রাণী লোকালয়ে আশ্রয় নেয়। তাই সবাইকে চলাফেরায় সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি নজর রাখতে হবে এবং বাড়ির আঙিনা, ঝোপঝাড় ও বসতঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, রাতের বেলা টর্চলাইট ব্যবহার করে চলাফেরা করা, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার রাখা এবং কোথাও সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনে সংশ্লিষ্টদের খবর দেওয়া উচিত। সাপে কামড় দিলে কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
এস এম আমিনুল ইসলাম বলেন, মানুষের জীবন রক্ষা সবার আগে। এই দুর্যোগপূর্ণ সময়ে সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং একে অপরের পাশে দাঁড়ান।”
তিনি মহান আল্লাহ তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজতের জন্য দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST