1. mahadihasaninc@gmail.com : admin :
কালীগঞ্জে তেল নিতে আসা বাইক চালকদের মারধর: এএস আই মামুন ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ। - alifnews-tv.com
July 28, 2026, 10:02 am

কালীগঞ্জে তেল নিতে আসা বাইক চালকদের মারধর: এএস আই মামুন ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ।

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 416 Time View

​স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

​ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আয়েশা ফিলিং স্টেশনে তেল নিতে আসা সাধারণ মোটরসাইকেল চালকদের মারধরের অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনকে তাৎক্ষণিক এক আদেশে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আজ দুপুরে প্রকাশ্য দিবালোকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ দুপুরে কালীগঞ্জের আয়েশা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের জন্য অনেক মোটরসাইকেল চালক লাইনে অপেক্ষা করছিলেন। এসময় এএসআই মামুন সেখানে উপস্থিত হয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ চালকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে উপস্থিত চালকদের ওপর চড়াও হন এবং কয়েকজনকে মারধর করেন। ​

প্রকাশ্য দিবালোকে পুলিশের একজন কর্মকর্তার এমন অপে’ শাদার আচরণে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

​বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে জেলা পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। দুপুরের পর এক জরুরি আদেশে অভিযুক্ত এএসআই মামুনকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সাথে পুলিশের অপেশাদার আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST