1. mahadihasaninc@gmail.com : admin :
পারিবারিক কলহের জেরে বিষপানে প্রাণ গেল মহেশপুরের তরুণ বাদাম বিক্রেতার - alifnews-tv.com
July 28, 2026, 11:24 am

পারিবারিক কলহের জেরে বিষপানে প্রাণ গেল মহেশপুরের তরুণ বাদাম বিক্রেতার

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 461 Time View

​নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

​ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘাস মারা বিষাক্ত ওষুধ (প্যারাকুয়াট) পানে ইমন হোসেন (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীর্ঘ ১১ দিন যন্ত্রণার সাথে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
​নিহত ইমন মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়ের মাঠ পাড়ার বাদাম বিক্রেতা আব্দুর রহমানের ছেলে। সে নিজেও জীবিকার তাগিদে এলাকায় বাদাম বিক্রি করত।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১শে মার্চ নিজ বাড়িতেই বিষপান করে ইমন। টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
​যশোরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ২রা এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আজ (বৃহস্পতিবার) রাজশাহী থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেওয়ার পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই তরুণ।

​খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সংশ্লিষ্ট এসআই মোঃ সাজ্জাদ হোসেন জানান:
​”আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি এবং লাশের প্রাথমিক সুরতহালসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছি। পরিবার ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​ইমনের এমন অকাল মৃত্যুতে বেড়ের মাঠ পাড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ইমন অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছেলে ছিল। কিশোর বয়সেই বাবার সাথে কাঁধ মিলিয়ে বাদাম বিক্রি করে সংসার চালাত সে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, বাহ্যিকভাবে তাকে শান্ত মনে হলেও সাম্প্রতিক সময়ে পারিবারিক কোনো বিষয় নিয়ে সে হয়তো মানসিক চাপে ছিল। অভাবের সংসারে তুচ্ছ কোনো মান-অভিমান থেকে সে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে বলে তাদের ধারণা।
​ইমনের এই করুণ মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পুলিশ বর্তমানে লাশের পরবর্তী প্রক্রিয়ার জন্য কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST