1. ra7665785@gmail.com : admin :
মদনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - alifnews-tv.com
September 11, 2026, 9:50 pm

মদনে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2026
  • 20 Time View

 

মোঃ মোশাররফ হোসেন, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা মদন উপজেলায় ৫৩তম গ্রীষ্মকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমী সুপারভাইজার জোসনা বেগম । উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন হোসেন, জামায়াতের উপজেলা নায়েবে আমির ইদ্রিস মাষ্টার ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো করার সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST