1. mahadihasaninc@gmail.com : admin :
যশোরে তারেক রহমানের সফর উপলক্ষে জেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত - alifnews-tv.com
July 28, 2026, 10:04 am

যশোরে তারেক রহমানের সফর উপলক্ষে জেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 460 Time View

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে যশোর জেলা বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খননকৃত ঐতিহাসিক ‘উলাশী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে তিনি যশোরে আসছেন।

যৌথসভায় তারেক রহমানের এই সফরকে যশোরবাসীর জন্য অত্যন্ত আনন্দদায়ক ও গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে উল্লেখ করা হয়। সভায় বক্তারা এই সফর ও কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের এই আগমনকে ঘিরে যশোরে ব্যাপক জনজোয়ার তৈরি হবে। সভায় জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST