1. ra7665785@gmail.com : admin :
যশোর ৬ কেশবপুরের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের ইন্তেকাল  - alifnews-tv.com
September 15, 2026, 12:22 am

যশোর ৬ কেশবপুরের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের ইন্তেকাল 

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 548 Time View

কেশবপুর যশোর থেকে:-

 

যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর মা রহিমা বেগম (৯৮) রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন) । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুও সংবাদ পেয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের কায়েমখোলা গ্রামে বাড়িতে যেয়ে সমবেদনা জানান। মরহুমার স্বামী লোকমান হাকিম মোড়ল ২০০২ সালে ইন্তেকাল করেন। এ দম্পতির ৬ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তাদের দ্বিতীয় সন্তান কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোক্তার আলী গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST