বিশেষ প্রতিনিধি, নয়ন রায়
“চলতে পারলেই গড়বে স্বপ্ন, হুইলচেয়ার হোক সবার জন্য”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুরে অবহেলিত ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হুইলস অব হোপ’ (আশার চাকা)। সমাজের পিছিয়ে পড়া মানুষের চাপা কান্নাকে হাসিতে রূপান্তর করার লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে ১১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১০ ঘটিকায় মণিরামপুরের জোঁকা কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হুইলচেয়ারগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। মোঃ সোহেল হোসেনের সভাপতিত্বে এবং সাব্বির আহমেদ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মাহির দায়ান আমিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। হুইলস্ অব হোপ-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা এই মানুষগুলোর চলার পথকে সহজ করবে এবং তাদের স্বপ্ন দেখতে সাহস জোগাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম, যুবদূত সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী শরিফ মাহমুদ, প্রোগ্রেস ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি মোঃ শিমুল হোসেন ও ফ্রেন্ডস সার্কেল ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সাব্বির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জুবায়ের আহমেদ, মোঃ ইমরান হোসেন, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম শিমুল, জি এম মনিরুজ্জামান, আর এস রানা, নাহিদ হাসান, মহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
আয়োজক সংগঠনের সদস্যরা জানান, সমাজের সামর্থ্যবান মানুষরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন, তবে কোনো প্রতিবন্ধী মানুষই আর অবহেলিত থাকবে না। আগামীতেও তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
[11/04, 8:44 pm] Rana Ahamed: জয়পুরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ঘোরাঘুরির পর হত্যা!
মো:মোশারফ সরকার,বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রামের আশুরা (৩৫) নামে এক নারীর মরদেহ পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।
নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা এবং মোঃ মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাবলু আশুরাকে নিয়ে দিনভর ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর থেকেই বাবলু পলাতক থাকলেও আজ তাকে গ্রেপ্তারে পুলিশ।