1. mahadihasaninc@gmail.com : admin :
খুলনার পাইকগাছা নদী ভাঙন পরিদর্শনে মাওলানা এস এম আমিনুল ইসলাম।। - alifnews-tv.com
July 29, 2026, 1:06 pm

খুলনার পাইকগাছা নদী ভাঙন পরিদর্শনে মাওলানা এস এম আমিনুল ইসলাম।।

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 374 Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।
গড়াইখালী ইউনিয়নের বাসা খালি এলাকায় নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস এম আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি ভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি শুধুমাত্র ত্রাণ বিতরণে বিশ্বাসী নই, আমি স্থায়ী সমাধানে বিশ্বাস করি। টেকসই বাঁধ নির্মাণই পারে এই অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হতে পারলে এ এলাকায় নদী ভাঙন রোধে কার্যকর ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ নদী ভাঙনের শিকার হলেও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছরই মানুষ তাদের ঘরবাড়ি ও ফসলি জমি হারাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি স ম আব্দুল আল মামুন, গড়াইখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST