1. ra7665785@gmail.com : admin :
কালীগঞ্জে বেপরোয়া আলমসাধুর কেড়ে নিল চার বছরের মারিয়ার প্রাণ - alifnews-tv.com
September 13, 2026, 11:17 pm

কালীগঞ্জে বেপরোয়া আলমসাধুর কেড়ে নিল চার বছরের মারিয়ার প্রাণ

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 579 Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ​ মোঃ তৌফিকুর রহমান রাজন

​ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মরিয়ম খাতুন মারিয়া নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সাত নম্বর রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
​নিহত মারিয়া ভাটাডাঙা গ্রামের মান্না শেখের একমাত্র কন্যা। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,দুপুর আনুমানিক ১টার দিকে শিশু মারিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও অনিয়ন্ত্রিত আলমসাধু তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মারিয়া রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST

BD IT HOST